সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বাংলাদেশকে যেভাবে ঘায়েল করতে চায় নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজে কিউইদের যে বাংলাদেশের স্পিনের বিপক্ষে পরীক্ষা দিতে হবে, সেটি জেনেই এসেছে তারা। তবে নিজেরাও সেভাবে প্রস্তুত হয়ে এসেছে সফরকারীরা। ১৫ সদস্যের দলে ৫ স্পিনার নিউজিল্যান্ডের। যেখানে অফ স্পিন, লেগ স্পিনের সঙ্গে আছেন বিশেষায়িত বাঁহাতি স্পিনার। এমন বৈচিত্র্যময় স্পিন আক্রমণ নিয়ে বাংলাদেশের খেলতে এসে বাংলাদেশকে সাবধানী বার্তা দিয়ে রাখলেন নিউজিল্যান্ডের স্পিন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।

শুক্রবার (২৪ নভেম্বর) সিলেটে দ্বিতীয় দিনের অনুশীলন শেষে রাচিন বলেন, ‘আমাদের শক্তিশালী স্পিন আক্রমণ আছে, জেজি (এজাজ প্যাটেল), স্যান্টনার (মিচেল), ইশ (সোধি) ও গিপি (গ্লেন ফিলিপস) আছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করব এবং ইশ ও জেজির এখানে খেলার অভিজ্ঞতা আছে অনেক এবং তারা জানে এখানে কি করলে ভালো হবে। কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করব। প্রত্যেকেই ভিন্নরকমের বোলার।

এটা স্পিন আক্রমণের ভারসাম্য বাড়িয়েছে।’ ভারত বিশ্বকাপে সেমিফাইনাল খেলা আসা কিউইদের চ্যালেঞ্জ এখন সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে মানিয়ে নেয়া। এই প্রসঙ্গ তুলে রাচিন বলছিলেন, ‘আপনাকে বুঝতে হবে উইকেট এবং পরিস্থিতি আপনার কাছ থেকে কি চাচ্ছে। মাঝে মাঝে আপনি বুঝতে পারবেন না একটি টেস্ট ম্যাচ আসলে কত লম্বা হবে। আপনার হাতে ৫ দিন থাকবে, প্রতিদিন ৯০ ওভার করে খেলা হবে। এখানে অনেক সময় থাকবে। আশা করছি আমরা দল হিসেবে শান্ত থাকতে পারব এবং প্রতিদিনের হিসেবে লাল বলের সঙ্গে মানিয়ে নেব।’