সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নতুনদের বিখ্যাতরাই বেশি কটাক্ষ করে: এষা

অনলাইন ডেস্ক :

বলিউড তারকা এষা গুপ্তার প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেন ইমরান হাসমির বিপরীতে ‘জান্নাত টু’ ছবিতে। কিন্তু এই পথ পাড়ি দেয়াটা খুব সোজা হয়নি। অনেকেই নিজের জীবনের স্ট্রাগলের কথা অকপটে বলছেন গণমাধ্যমে। একটি সাক্ষাৎকারে এষা অকপটে জানান যে, এমন একসময় ছিল যখন তাকে বিভিন্নভাবে কালো বলে অপমান করা হতো। এষা বলেন, এমন কিছু মেকআপ আর্টিস্টও ছিল যারা আমাকে সব সময় ফর্সা করতে চেষ্টা করত, এবং এর ফলে আমার গোটা শরীরকেই আলাদা করে রং করতে হতো, কারণ আমার মুখের রঙের সঙ্গে আমার গায়ের রং মিলত না। তিনি আরও বলেন, বলিউডের বিখ্যাতরাই নতুনদের কটাক্ষ করে সবচেয়ে বেশি! তবে এ সবের জন্য থেমে থাকেননি তিনি। নানানভাবে তার ক্যারিয়ারকে আটকে দেবার চেষ্টা হলেও নিজ চেষ্টায় উঠে দাঁড়িয়েছেন তিনি। এষা বর্তমানে দুটো ওয়েব সিরিজে কাজ করছেন।