সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

‘অমানুষ’ নিয়ে আশাবাদী অপু

অনলাইন ডেস্ক :

এরই মধ্যে শেষ হয়েছে রাশেদ মামুন অপু অভিনীত ‘অমানুষ’ সিনেমার শুটিং। থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো এ ছবিটির শুটিং মে মাসে বন্দরবানে শুরু হয়। এরপর রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিংয়ের পর গেলো মাসের মাঝামাঝি এসে শেষ হয়েছে। এখন চলছে ছবিটির ডাবিং। অভিনেতা অপু তার অংশের ডাবিংও শেষ করেছেন। বুধবার ৮ সেপ্টেম্বর ডাবিং শেষ করেছেন উল্লেখ করে অপু বলেন, ‘ডাবিং পুরোপুরি শেষ করলাম। এ সিনেমায় কাজ করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। অভিনয় করার অনেক জায়গা ছিল। চমৎকার একটি চরিত্র। চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। এখানে দুর্দান্ত কয়েকজন অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করেছি। মিশা সওদাগর ভাই তো অসাধারণ। নিরব, মিথিলা ও নওশাবারাও দারুণ কাজ করেছেন। পরিচালক অনন্য মামুন যতœ নিয়ে সিনেমাটি বানিয়েছেন। আমি ভালো কিছুই প্রত্যাশা করছি ‘অমানুষ’ নিয়ে।’ ছবিটির পরিচালক অনন্য মামুন কিছুদিন আগেই জানিয়েছেন, সিনেমা হল খুললেই মুক্তি দেবেন ‘অমানুষ’। এরপর ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে। উল্লেখ্য, রাশেদ মামুন অপুর ‘জানোয়ার’, ‘নবাব এলএল.বি’ সিনেমা ও ওয়েব ফিল্ম ‘ট্রল’ সম্প্রতি সাড়া জাগিয়েছে দর্শকের মনে। তার হাতে বর্তমানে বেশ কিছু কাজ রয়েছে। সেগুলো হলো ‘দামাল’, ‘গাংচিল’, ‘পরাণ’, ‘বর্ডার’, ‘মুক্তি’, ‘যাও পাখি বলো তারে’ ইত্যাদি। সম্প্রতি অপূর্ব রানার পরিচালনায় সরকারি অনুদানের ‘জলরঙ’ সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছাড়া রায়হান রাফির একটি ওয়েবেও কাজ করতে যাচ্ছেন রাশেদ মামুন অপু।