সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এবার অভিনয়ে নাজমী জান্নাত

অনলাইন ডেস্ক :

নাজমী জান্নাত একাধারে মডেল, উপস্থাপিকা, ফ্যাশন ডিজাইনার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। এবার তিনি অভিনয়ে নাম লেখাতে চলেছেন। নাটক, সিনেমায় নিয়মিত হবেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে জান্নাত বলেন, ‘ভক্তদের মন রক্ষার্থে অভিনয়ের কথা ভাবছি। ফেসবুক ও ইনস্ট্রাগ্রামে অনেকেই অভিনয় কেন করছি না জানতে চান। মিডিয়ার শুরু থেকেই নাটক-সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু কখনও করা হয়নি। এখন অভিনয়ের কথা ভাবছি। ভালো গল্প ও চরিত্র পেলে নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ যে মাধ্যমেই হোক না কেন কাজ করতে চাই।’ নাজমী জান্নাত মূলত উপস্থাপনা করে পরিচিতি পান। টিভি অনুষ্ঠানের বাইরে উপস্থাপনা করেছেন মিস ওয়ার্ল্ড, মিসেস ইউনিভার্স, জয় বাংলা কনসার্ট, ফুটবল টুর্নামেন্ট সহ নানান অনুষ্ঠান। এ ছাড়া দেশের নামি-দামি পণ্যের বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। জান্নাত এরইমধ্যে কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে কস্টিউম ডিজাইনার হিসেবে। তার মধ্যে অন্যতম ‘ঢাকা অ্যাটাক’। এই সিনেমায় তার কাজ প্রশংসিত হয়।