সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিএনপি নির্বাচনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে পুনঃতফসিল হতে পারে: সিইসি

বিএনপি নির্বাচনে যোগ দিতে চাইলে আগামী সাধারণ নির্বাচনে পুনঃতফসিল হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা নির্বাচন পেছানোর কথা বলতে পারছি না, তবে আমাদের নির্বাচন কমিশনারেরা (ইসি) বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলে পুনঃতফসিল করা যেতে পারে।

তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে বারবার অনুরোধ করলেও বিএনপি রাজি হয়নি।

সিইসি বলেন, ‘এখনও সময় আছে এবং সমঝোতার মাধ্যমে এটি আমাদের জন্য সহজ হতে পারে। আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই বলে তারা (বিএনপি) নির্বাচনে এলে এটা পুরো জাতির জন্য আনন্দের বিষয় হবে বলে আমি আশা করি।’

নির্বাচন পুনঃতফসিল করার পর তাদের (বিএনপি) স্থান দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের স্বার্থে যা ভালো করা উচিৎ আমরা তাই করব এবং আমাদের এখতিয়ার অনুযায়ী সবকিছু করব।’

—-ইউএনবি