সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাশরাফি ও সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রবিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানকে বেছে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার নড়াইল-২ আসনে ফের মনোনয়ন পেলেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন আরও ২৩ জন।

মাগুরা-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মাগুরা ১, মাগুরা ২ ও ঢাকা ১০ এ তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সাকিব আল হাসান।

বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা রবিবার সকালে গণভবনে যান।

সেখানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নৌকা প্রতীকে (আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক) মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

—-ইউএনবি