সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সৌদি আরব যাচ্ছেন ইমরান

অনলাইন ডেস্ক :

কনসার্টে অংশ নিতে সৌদি আরবে যাচ্ছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আগামী ৭ ও ৮ ডিসেম্বর রিয়াদের আল সৌয়াইদি পার্কে অনুষ্ঠিত হবে ‘রিয়াদ সিজন ২০২৩’ শিরোনামে কনসার্ট। এ কনসার্টে ইমরান ছাড়াও বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেবেন। ইমরান মাহমুদুল বলেন, ‘আমি প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্টে অংশ নিতে যাচ্ছি। বিশেষ করে সৌদি আরবের রিয়াদে যেসব বাঙালিরা বসবাস করেন, যারা আমার গান পছন্দ করেন তারা অবশ্যই কনসার্টে আসবেন। এই কনসার্ট সম্পূর্ণ ফ্রি; কোনো টিকিট লাগবে না।’

কনসার্টটি ইন্ডিয়ান কমিউনিটি ও বাংলাদেশ থেকে কয়েকজন মিলে আয়োজন করা হয়েছে। কনসার্টে অংশ নিতে পুরো টিম নিয়ে আগামী ৬ ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন; কনসার্ট শেষে ১০ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী। দেশ-বিদেশের কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইমরান মাহমুদুল। মৌলিক গানের পাশাপাশি চলচ্চিত্রেও প্লেব্যাক করছেন তিনি। চলতি বছর তার গাওয়া বেশ কটি গান শ্রোতাপ্রিয়তা লাভ করেছে।