সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছে

অনলাইন ডেস্ক :

আইপিএলের আগামী আসর সামনে রেখে দিল্লি ক্যাপিটালস তাদের বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মুস্তাফিজুর রহমান, রাইলি রুশো, ফিল সল্ট, ভারতীয় ক্রিকেটার সরফরাজ খান, আমান খান ও রভম্যান পাওয়েল। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ। ক্রিকবাজ জানিয়েছে, দিল্লির ছেড়ে দেওয়া ক্রিকেটারের সংখ্যা আরো বাড়তে পারে। তবে উপরের নামগুলো তারা নিশ্চিত হতে পেরেছে। যদিও জাতীয় দলের বাইরে থাকা ভারতীয় ওপেনার পৃথ্বী শ’কে ছাড়ছে না ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগের দলটি।

গত মৌসুমে মুস্তাফিজ দিল্লির হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান। ভারতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলের প্রত্যাশা মিটিয়ে পারফর্ম করতে পারেননি। যে কারণে আইপিএল দল তাঁকে ধরে রাখার কারণ খুঁজে পায়নি। মুস্তাফিজের ২০১৬ সালে আইপিএল অভিষেক হয়। ওই আসরে ফাইনাল পর্যন্ত ১৬ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ২০২১ আসরে ১৪ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। সব মিলিয়ে ছয়টি আইপিএল আসরে ৪৮ ম্যাচ খেলেছেন কাটার মাস্টার খ্যাত ফিজ। আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছে আইপিএল কতৃপক্ষ।