সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আইপিএল থেকে সরে দাঁড়ালেন রুট

অনলাইন ডেস্ক :

আইপিএলের আগামী আসরে দেখা যাবে না জো রুটকে। ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। এই বছরের শুরুতে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেক হয় রুটের। ২০২৪ আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার সময়সীমা শেষ হওয়ার একদিন আগে শনিবার সাবেক ইংলিশ অধিনায়কের সরে দাঁড়ানোর জানিয়ে রাজস্থান বলেছে, এই সিদ্ধান্তকে ‘সম্মান করে’ তারা। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলেও নেই রুট।

সেই দল ঘোষণার সময় ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছিলেন, রুটের বিশ্রাম প্রয়োজন। ২০২৩ আইপিএলের আগে নিলামে ১ কোটি রুপিতে রুটকে দলে নিয়েছিল রাজস্থান। তবে পুরো আসরে মাত্র তিন ম্যাচে সুযোগ পান তিনি, ব্যাটিং করেন একটি ম্যাচে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে ওই ম্যাচে ১০ রান করেন তিনি। কদিন আগে আইপিএল থেকে সরে দাঁড়ান ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ওয়ার্কলোড সামলাতে ও ফিটনেস ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেন গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই অলরাউন্ডার।