সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সেন্সর ছাড়পত্র পেল ‘পেয়ারার সুবাস’

অনলাইন ডেস্ক :

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বেশ আয়োজন করে ছয় বছর আগে তিনি অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। এবার সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছে এ সিনেমা। গত ২৩ নভেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। আগামী বছরের শুরুতে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল। তিনি বলেন, আমরা আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে আগামী বছর শুরুতে।

সিনেমাটি দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন অনেকদিন ধরেই। আশা করছি গুণী নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা দিয়ে জয়া আহসান আরও একবার বাজিমাত করবেন। সিনেমাটিতে অভিনয় করেছেন- জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।

‘পেয়ারার সুবাস’ সিনেমার চিত্রগ্রহণে ছিলেন আয়ান রেহাল, সম্পাদনায় সজল, সাউন্ডে সুকান্ত মজুমদার আর মিউজিক করেছেন রাশিদ শরীফ শোয়েব। আতিকের ‘ডুবসাঁতার’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল জয়ার। এ জুটির ‘বিকল পাখির গান’ নামে একটি টেলিছবি এখনো প্রশংসিত সিনেপ্রেমীদের কাছে। আতিকের সর্বশেষ চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মানুষের বাগান’ নামে তার সিনেমা।