সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

এবার সাধুসঙ্গে নিপুণ-ফারিয়া

অনলাইন ডেস্ক :

ইছামতি আর ধলেশ্বরী নদীর তীরে অপূর্ব প্রকৃতির মাঝে অবস্থিত পদ্মহেম ধাম। এটি ফকির লালনের একটি আশ্রম। মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় ধামটির অবস্থান। প্রতি বছর এখানে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পদ্মহেমের ১৯তম সাধুসঙ্গ। তথ্যটি নিশ্চিত করেছেন এই ধামের সভাপতি কবির হোসেন। তিনি জানান, শনিবার বিকাল ৩টায় লালন সাঁইয়ের অধিবাসের আগমনী গান পরিবেশনের মাধ্যমে সঙ্গ শুরু হবে। চলবে রাত ২টা পর্যন্ত। এবারের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ও অভিনেত্রী শবনম ফারিয়া। এ ছাড়া প্রধান অতিথি থাকবেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন।

বিশেষ অতিথি থাকবেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক প্রমুখ। নদীর ধারে খোলা মাঠে লালন বাণী শুনতে দেশের নানান প্রান্তের লালন ভক্তরা হাজির হন এখানে। এই সাধুসঙ্গে লালন বাণী পরিবেশন করবেন দরবেশ নহির সাঁইসহ অনেকে। আয়োজনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সিটি ব্যাংক। পদ্মহেমের সভাপতি কবির হোসেন বলেন, ‘আমরা ১৯ বছর ধরে এই সাধুসঙ্গ করে আসছি মূলত লালন সাঁইজির বাণী ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। যেন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমরা। যে সমাজে মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ।’