সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আসছে ইমরান-ঝিলিকের নতুন গান

অনলাইন ডেস্ক :

২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়ালিটি শো ‘সেরাকণ্ঠ’ বিজয়ী হয়েছিলেন ঝিলিক। একই বছর রানার আপ হয়েছিলেন ইমরান মাহমুদুল। তবে গত ১৫ বছরে দুজনের গান হয়েছে মাত্র কয়েকটি। তা-ও আবার বেশির ভাগ প্রকাশিত হয়নি। ছয় বছর আগে ইমরান ও ঝিলিকের গাওয়া ‘বেসামাল’ গানটি প্রকাশিত হয় ইউটিউবে। এরপর আবার বিরতি। গত মাসে প্রথমবার প্লেব্যাক করেন দুজন। শওকত আলী ইমনের সুর-সংগীতে মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে ব্যবহৃত হবে গানটি। এরই মধ্যে নতুন খবর দিলেন ঝিলিক।

জানালেন, ইমরানের সঙ্গে নতুন গান ‘জেনে যাও তুমি’ প্রকাশিত হবে ৫ ডিসেম্বর। গানটির কথা লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওর মডেল হিসেবে থাকছেন ইমরান-ঝিলিক। ঝিলিক বলেন, ‘গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। রোমান্টিক একটি গান। এখন পর্যন্ত যাঁরা শুনেছেন, সবাই পছন্দ করেছেন। সামনে ইমরানের সঙ্গে আমার আরো কয়েকটি গান আসবে। মাঝখানে যে বিরতি ছিল, সেটি আর থাকবে না। আশা করছি আমাদের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’