সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

অবরোধ: রাজধানীর গুলিস্তানে বাসে আগুন

বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা সর্বশেষ অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলিস্তান এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে সিদ্দিক বাজার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে সোমবার রাতে রাজধানীর টিকাটুলি ও মোহাম্মদপুর এলাকায় দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

—-ইউএনবি