সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শ্রীবরদীতে নবাগত ইউএনও’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদী উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীলসমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুম স্বোমেশ্বরীতে ওই মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় ও পরিচিতি সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, আব্দুল্লাহ ছালেহ, তাতিহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, শ্রীবরদী উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক মোঃ ফরিদ আহম্মেদ রুবেল, প্রেস ক্লাব শ্রীবরদী সম্পাদক ফেরদৌস আলী প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।