সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও বিসিএস (কর) একাডেমি এর দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি

অনলাইন ডেস্ক :

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও বিসিএস (কর) একাডেমি এর মধ্যে সোমবার (১০ ডিসেম্বর) একটি দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী, সিআইপি এর উপস্থিতিতে চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী এবং বিসিএস (কর) একাডেমি এর মহাপরিচালক এম এম ফজলুল হক, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

চুক্তির আওতায় বিসিএস (কর) একাডেমি এর সকল কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেল্থ চেক-আপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরী স্বাস্থ্যসেবা পাবেন।

বিসিএস (কর) একাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এই দ্বিপাক্ষিক চুক্তিতে আরও স্বাক্ষর করেন বিসিএস (কর) একাডেমি এর উপ পরিচালক, হেডকোয়ার্টার (এডমিন ১) ফাতেমা খাতুন ও উপ পরিচালক, হেডকোয়ার্টার (এডমিন ২) কর্নেলিয়াস কমা এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার একেএম সাহেদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট এর ডেপুটি ম্যানেজার সোহাগ শরীফ, ব্র্যান্ড কমিউনিকেশনের এসিস্ট্যান্ট ম্যানেজার সি এফ জামান ও কর্পোরেট এক্সিকিউটিভ উম্মে সালমা উপস্থিত ছিলেন।