সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হবিগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

হবিগঞ্জের মাধবপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ‍্যুত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম বলেছেন, সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে সকাল সোয়া ৯টায় আখাউড়া থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে মনতলা স্টেশন অতিক্রম করার সময় জ্বালানি তেল বহনকারী ৯৬১ নম্বর মালগাড়িটির পেছনের গার্ড কমপার্টমেন্ট ট্রলির উপর থেকে বাইরে পড়ে যায়। এর ফলে ১ নম্বর লাইনটি বন্ধ রয়েছে, তবে অন্য লাইনে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজ চালাচ্ছে বলেও জানান তিনি।

—-ইউএনবি