সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ভুঁঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালকোল গ্রামের হিরামন বেগম (৭০) এবং কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তারাবাড়ী এলাকার সোহেল রানার ছেলে আব্দুল্লাহ (১১)।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, টাঙ্গাইল শহর থেকে যাত্রী নিয়ে একটি বাস সাগরদিঘী যাচ্ছিল। চাটিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন বালুভর্তি ট্রাকটি উল্টে ওই অটোরিকশার ওপরে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

—-ইউএনবি