সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

গঙ্গাচড়ায় নতুন বই পেল শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় বই উৎসবে নতুন বই পেল শিক্ষার্থীরা। হাতে পাওয়া নতুন বইয়ের গন্ধে শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক। সোমবার গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে দু-বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক, শিক্ষা অফিসার নাগমা শিলভিয়া খান, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, পিআইও সজীবুল করিম, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আখের মিঞাসহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হয়।