সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পাবনায় ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১০, বেশ কয়েকজন আটক

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনায় ছাত্রদলের প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় মিছিল থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আজ সোমবার দুপুরে পাবনা শহরের দই বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে মিছিলটি শহরের ট্রাফিক মোড় থেকে বের করে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে ইন্দিরা মোড় দিয়ে দই বাজার মোড়ে পৌঁছায়।
মিছিলটি দই বাজার মোড়ে পৌছালে লাঠিচার্জ করে পুলিশ। এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। এসময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।