সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

গঙ্গাচড়ায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় পিসি, এপিসি ও আনসার-ভিডিপির সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে উপজেলা আনসার-ভিডিপি অফিসার গোলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল মান্নান ।

এ সময় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সব পিসি, এপিসি ও আনসার-ভিডিপি সদস্যদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।