সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

বীরের জন্য সবসময় পাশে থাকবেন শাকিব

বিনোদন ডেস্ক

দেখতে দেখতে পাঁচ বছরে পা রাখল মেগাস্টার শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীর।

শুক্রবার (২১ মার্চ) দিনটি উপলক্ষে ছেলেকে নিয়ে আবেগঘন এক বার্তা দেন ঢালিউড কিং। এ সময় তার ভবিষ্যতের জন্য দোয়াও করেন নায়ক।

এদিন দুপুরে বীরের সঙ্গে তোলা এক পুরোনো ছবি ফেসবুকে প্রকাশ করে ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব।

শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!’
সেই পোস্টে শাকিব খানের অসংখ্য ভক্ত অনুরাগীরা বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তার ভবিষ্যতের জন্যও মঙ্গল কামনা করেন তারা।

বীরের জন্য সবসময় পাশে থাকবেন শাকিব২০২০ সালে ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান শেহজাদ খান বীর। তারও আগে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। যদিও তাদের এই বিয়ের কথা সেসময় গোপন ছিল। বর্তমানে বুবলীর সঙ্গে একসঙ্গে থাকছেন না শাকিব খান।