সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

পাকিস্তানি অভিনেতার ‘চার বিয়ে’ বিতর্কে জড়িয়ে গেলেন মাহিরা খান!

অনলাইন ডেস্ক:

‘আমার চারটি বিয়ের অনুমতি রয়েছে। কিন্তু আমি তা করছি না; সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাকে এই অনুমতি দিয়েছেন।’— এক টিভি চ্যানেলে সরাসরি এমন মন্তব্য করেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা দানিশ তৈমুর।

এ সময় অভিনেতার পাশেই ছিলেন তার স্ত্রী আয়েজা খান, এবং দানিশের কথায় সম্মতিসূচক মাথা নাড়েন তিনি। আর এতেই ঘটে যতো বিপত্তি! স্ত্রীর এমন বহুবিবাহকে উৎসাহিত করার কারণে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া, বিতর্ক।

এবার সেই বিতর্কে নাম জড়াল পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানেরও। সামাজিক মাধ্যমে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া বলছে, দানিশের এই মন্তব্য নাকি ভালোভাবে নেননি অভিনেত্রী মাহিরা।

বিষয়টি খোলাসা করে বললে, দানিশের এমন মন্তব্যের পর অভিনেতার স্ত্রীর একটি ছবি প্রকাশ করা হয়। তাতে লেখা হয়, ‘তুমি যখন এভাবে (আকর্ষণীয়ভাবে) সাজবে, তখন তোমার মতো আরও তিনজনকে তোমার স্বামী চাইবে!’ আর সেই মিমস এ প্রতিক্রিয়া জানান মাহিরা। আর তা নেটিজেনদের নজরে আসতেই নানা চর্চার সৃষ্টি।