সাম্প্রতিক
দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল কাশ্মীরের সব মসজিদে একই খুতবার প্রস্তাব, সরকারি হস্তক্ষেপে ক্ষোভ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের ভিউয়ের জন্য অন্যকে অপমান কেন? প্রশ্ন মেহজাবীনের ভারতে ‘বাংলাদেশের মত নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছেন রাহুল গান্ধী: বিজেপি মুখপাত্র সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি’ গঠনের কার্যক্রম স্থগিত পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক, ভ্রমণে বাধা নেই
Skip to content

জয়পুরহাটে নানা আয়োজনে মহান দিবস পালিত 

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহনে জয়পুরহাট রামদেও বাজলা স্কুল থেকে থেকে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ  চত্বরে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে অংশ নেন,  জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী,  অতিরিক্ত পুলিশ সুপার  জিন্নাহ আল মামুন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,  আব্দুল ওয়াহাব,  জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত , জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।