সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবার বিজয়ের সিনেমায় মহেশ কন্যা

অনলাইন ডেস্ক :

‘প্রিন্স অব টলিউড’খ্যাত অভিনেতা মহেশ বাবু। পর্দায় অসাধারণ অভিনয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব গুণের কারণে অসংখ্য ভক্ত তার। এর মধ্যে নারী ভক্তের সংখ্যাও কম নয়। ব্যক্তিগত জীবনে নম্রিতা শিরোদকরের সঙ্গে গাটছড়া বেঁধেছেন তিনি। এ দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র গৌতম ও কন্যা সিতারা। মহেশ বাবুর ৮ বছর বয়েসী কন্যা সিতারা নাচে দারুণ পারদর্শি এ কথা অনেকেরই জানা। কিছুদিন আগে সিতারা অভিনয়েও নাম লিখিয়েছেন। এবার দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের সিনেমায় অভিনয় করতে যাচ্ছে সিতারা। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, থালাপাতি বিজয়ের পরবর্তী সিনেমা ‘থালাপাতি ৬৬’। এটি পরিচালনা করবেন ভামসি পয়দিপল্লী। এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে মহেশ কন্যা সিতারাকে কাস্ট করার কথা ভাবছেন নির্মাতারা। এরইমধ্যে এ বিষয়ে মহেশ বাবুর সঙ্গে আলোচনাও করেছেন তারা। এখন মহেশ বাবুর সম্মতির অপেক্ষা। ব্যক্তিগত জীবনে মহেশ বাবুর সঙ্গে খুব ভালো সম্পর্ক বিজয়ের। এর আগে মহেশ অভিনীত বেশ কয়েকটি রিমেক সিনেমায় অভিনয় করেছেন বিজয়।