সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘ডেটিং উইথ ইয়োগা’ নিয়ে ব্যস্ত বুবলী

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। শুধু কাজ নয়, পর্দায় নিজের সৌন্দর্য তুলে ধরতে তার চেষ্টা প্রশংসা কুড়িয়েছে। নিজেকে ফিট রাখতে তার চেষ্টার কমতি নেই। ডায়েটের পাশাপাশি তিনি নিয়মিত যোগব্যায়াম করেন। শুধু তাই নয়, নিজের যোগব্যায়ামের ছবি তিনি প্রায়ই ফেইসবুকে পোস্ট দেন। তেমনই কয়েকটি ছবি বৃহস্পতিবার সকালে ফেইসবুকে পোস্ট করলে ছবিগুলো নেটিজেনদের নজর কাড়ে। ছবিতে দেখা যায়, কালো পোশাকে যোগাসনে বসে আছেন বুবলী। বিভিন্ন ভঙ্গিতে তিনি শরীরচর্চা করছেন। ছবির ক্যাপশনে লিখেছেন: ‘ডেটিং উইথ ইয়োগা।’ বুবলী জানান, জিমে ভর্তি হওয়ার পর যোগব্যায়ামের প্রায় ৪০টি আসন শিখেছেন তিনি। সুন্দর ও সুস্থ থাকতে মন ভালো রাখা জরুরি। মন প্রফুল্ল রাখতে এবং ফিট থাকতে প্রতিদিন নিয়মিত এক ঘণ্টা যোগব্যায়াম করেন তিনি। বুবলী অভিনীত সর্বশেষ ‘চোখ’ সিনেমাটি মুক্তি পায়। গত ১ অক্টোবর মুক্তি পাওয়া এই সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব-রোশান। এ ছাড়া বুবলী অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।