সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আরিয়ানকে নিয়ে প্রথম পোস্ট করলেন সুহানা

অনলাইন ডেস্ক :

শাহরুখের স্ত্রী, চলচ্চিত্র প্রযোজক, ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের জন্মদিন। মায়ের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন মেয়ে সুহানা খান। বড় ভাই আরিয়ান খান গ্রেপ্তারের পর মায়ের জন্মদিনে সামাজিক মাধ্যমে প্রথম পোস্ট করতে দেখা যায় শাহরুখ কন্যাকে। গৌরীর জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন সুহানা। নব্বইয়ের দশকের শাহরুখ-গৌরীর একটি সাদা-কালো ছবি পোস্ট করেন তিনি। গৌরীকে দু-হাতে আগলে রেখেছেন শাহরুখ, ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা’। তার সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। ছবি কমেন্ট বক্সে ভালোবাসা জানিয়েছে তুতো বোন আলিয়া ছিব্বার থেকে অনন্যা পান্ডে। দিন সাতেক আগেই মাদক-কা-ে গ্রেপ্তার হয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খান। দু’দফায় এনসিবি হেফাজতের পর বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার পর্যন্ত এনসিবির হেফাজতেই রয়েছেন আরিয়ান সহ বাকিরা। এসপ্লানেড ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিনের আবেদনের শুনানি রয়েছে। প্রসঙ্গত, আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্টকে গত শনিবারই ক্রুজ থেকে ৬ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছিল এনসিবি, এরপর আরিয়ানকে জেরা করে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে অর্চিতকে গ্রেপ্তারের করে এনসিবি। তাঁর কাছ থেকেও মাত্র ২.৬ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।