সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘পদ্মাপুরাণ’ মুক্তি পেয়েছে যেসব সিনেমা হলে

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে মুক্তি পেল রাশিদ পলাশ পরিচালিত প্রথম সিনেমা ‘পদ্মাপুরাণ’। ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ব্যতিক্রমী স্বাদের চলচ্চিত্রটি। প্রথম সপ্তাহে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সনি স্কয়ার, শ্যামলী এবং যমুনা ব্লকবাস্টারে ছবিটি দেখা যাবে। এ ছাড়া নারায়ণগঞ্জের সিনেস্কোপে এবং চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলেও মুক্তি পেয়েছে ছবিটি। রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।