সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

নৈতিক শিক্ষা বিস্তারে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে-ক্যাপ্টেন গোলাম কিবরিয়া

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

আমাদেরকে প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করলে হবেনা, মানবিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও নৈতিকতাকে জাগিয়ে তুলে নৈতিক শিক্ষা বিস্তারে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। জাতি গঠনের এ কাজটি শিক্ষকদের মাধ্যমেই সম্ভব।  

শুক্রবার সকাল ১১টায় দেওটি ইউনিয়নে ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে এম এইচ গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া এসব কথা বলেন। 

তিনি আরো বলেন আমাদের এ ফাউন্ডেশন ফাইভ জিরো প্রকল্প নিয়ে কাজ করছে। এ প্রকল্পের উদ্দেশ্য হলো সমাজের পাঁচ প্রধান সমস্যা গৃহহীনতা, চিকিৎসার অভাব, ভিক্ষাবৃত্তি, বেকারত্ব এবং নিরক্ষরতা দূর করা। ফাউন্ডেশনের এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম, অধ্যাপক গোলাম মাওলা, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি ডাঃ সামছুল আরেফিন জাফর, সিনিয়র সাংবাদিক গুলজার হানিফ সহ চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। 

বেলাল হোছাইন ভূঁইয়া 

সোনাইমুড়ী, নোয়াখালী।