সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সুপারম্যান এবার উভকামী

অনলাইন ডেস্ক :

ডিসি কমিকসের অন্যতম জনপ্রিয় চরিত্র সুপারম্যান। এবার কমিকস বইয়ের পাতায় উভকামী হিসেবে হাজির হবেন। নতুন সুপারম্যান অর্থাৎ সুপারম্যান ক্লার্ক কেন্ট এবং লুইস লেনের ছেলে জোনাথান কেন্টকে একজন উভকামী হিসেবে উপস্থাপন করতে যাচ্ছে তারা। ডিসি কমিকস এমনটাই ঘোষণা দিয়েছে। আগামী ৯ নভেম্বর প্রকাশিত হবে ‘সুপারম্যান: সন অব কাল-এল’ নামের এই কমিকস বই। এতে পুরুষ বন্ধু রিপোর্টার জে নাকামুরার সঙ্গে রোমান্টিক সম্পর্কে দেখা যাবে নতুন সুপারম্যানকে। লেখক টম টেলর বলেন, ‘সুপারম্যান চরিত্রটি সবসময়ই প্রত্যাশা, সত্য ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। এখন এই প্রতীক আরো বেশি কিছু বোঝাবে। অনেকেই এখন নিজেদেরকে কমিকস বইয়ের সুপারহিরো হিসেবে দেখতে পাবেন।’ ডিসি কমিকসের প্রধান ক্রিয়েটিভ কর্মকর্তা এবং প্রকাশক জিম লী বলেন, ‘আমরা ডিসি কমিকসের গল্পের বৈচিত্যতা নিয়ে অনেক কথা বলেছি এবং এটি আরো একটি উদাহরণ। আমরা এই কমিকসে পাবো জন কেন্ট নিজের পরিচয় খুঁজছে এবং টিভিতে সুপারম্যান ও লুইসের ব্যাপারে জানতে পারে। তারা নিজ নিজ জগতে অবস্থান করবে এবং আমাদের ভক্তরা দু’টি উপভোগ করবে।’