সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অভিনেত্রী নাজিরা মৌ মা হয়েছেন

নিজস্ব প্রতিবেদক:

অভিনেত্রী-মডেল নাজিরা মৌ কন্যাসন্তানের মা হয়েছেন। রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে গত সোমবার দিবাগত রাত ১০টা ৫৪ মিনিটে প্রথমবার ফুটফুটে সন্তানের মা হন মৌ। মেয়ের নাম রাখা হয়েছে মাইরা রহমান। নাজিরা মৌ নিজেই তার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মেয়েকে নিয়ে সুস্থ আছেন বলেই জানিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের ২৪ দিন আগে সিজারের মাধ্যমে জন্ম হয় কন্যা মাইরা রহমানের। তবে হাসপাতালে তাদের আরও দুই/তিন দিনের মতো থাকতে হবে। মৌ তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। চলতি বছরের ২০ জানুয়ারি রাজধানীর বনানীর একটি ঘরোয়া আয়োজনে রেস্তোরাঁয় বিয়ে হয় নাজিরা মৌয়ের। তার স্বামীর নাম মিজানুর মুরাদ রহমান পেশায় ব্যবসায়ী। তিনি থাকেন যুক্তরাজ্যে। উল্লেখ্য, ২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হয়ে মিডিয়ায় আসেন নাজিরা মৌ। পরের বছরই দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু তার।