সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

হবিগঞ্জের অলিপুরে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পের উদ্বোধন

সিলেট অফিস :

হবিগঞ্জের অলিপুরে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হলো হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প।

দীর্ঘদিন ধরে শিল্পকারখানা মালিক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে অবশেষে বাস্তবে রূপ নিলো এই দুটি পুলিশ ক্যাম্প।

এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যানজট সমস্যা ও শ্রমিকদের নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সেই প্রয়োজনীয়তা বিবেচনায় সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমের উদ্যোগে একই ছাদের নিচে দৃষ্টিনন্দন এ পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠা করা হয়।

শনিবার সকাল ১১টায় ক্যাম্পের উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (ইন্টেলিজেন্স) হারুন-উর-রশিদ হাজারী। এ সময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স-পূর্ব) হাবিবুর রহমান খান, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স-পূর্ব) মীর মোদ্দাছ্ছের হোসেন, হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ স্থানীয় শিল্পকারখানার কর্মকর্তা, পরিবহন শ্রমিক নেতা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন স্থানীয়রা।

গণঅভ্যুথানের শহীদদের কবর জিয়ারত করলেন সিলেটের নবাগত ডিসি