সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

সিলেটে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র উদ্ধার

সিলেট অফিস :

সিলেটের জাফলং সীমান্ত থেকে চারটি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৩ আগস্ট) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র জব্দ করে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো চারটি .১৭৭ এয়ার গান। এগুলো ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযান শেষে জব্দ করা অস্ত্রগুলো সিলেট ব্যাটালিয়ন সদর দপ্তরে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।