সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

মৌলভীবাজারে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর আঞ্চলিক পর্ব, অঞ্চল-৫ শুরু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫, আঞ্চলিক পর্ব, অঞ্চল-৫ সিলেট ও ময়মনসিংহ এর উদ্বোধন করা হয় সোমবার রাতে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট মোস্তাক আহমদ মম, তাওহীদ ইসলাম চেস্ একাডেমীর পরিচালক তাওহীদ ইসলাম।

 

মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-৫ (সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা, কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়) এর খেলা সোমবার রাত ৮টা থেকে শুরু হয়। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা, কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় হতে আগত ২৮ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

 

৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে ৫ দিন ব্যাপী অনুষ্ঠানরত এ ইভেন্ট হতে শীর্ষস্থান প্রাপ্ত ৪ জন খেলোয়াড় জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন।