সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও অসুস্থ দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং অসুস্থ দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বাসাইল উপজেলা মডেল মসজিদ হল রুমে মিলনায়তনে সম্বর্ধনা অনুষ্ঠানে লাবিব গ্রুপের পক্ষ থেকে ১০০ জন কৃতি শিক্ষার্থীদে মাঝে ক্রেস্ট প্রদান ও ১০ হাজার টাকা করে সম্মানী এবং অসুস্থ ১৩০ দরিদ্রদের মাঝে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আকলিমা বেগম।

বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাবিব গ্রুপের ডেপুটি ডাইরেক্টর মাহমুদুল হাসান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রোপন প্রমুখ।

অনুষ্ঠান বাসাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে  বলে জানান আয়োজকরা।

 

টাঙ্গাইল প্রতিনিধি