সাম্প্রতিক
জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নুরের, বললেন ‘সুযোগ দিলে ভয়ংকর বিপর্যয়’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার ভারতের রাষ্ট্রপতি ভবনের ডিম–মুরগির-সবজির দাম বাড়তি, বাজারে হাঁসফাঁস ক্রেতার ‘হিট আইল্যান্ডে’ পরিণত হচ্ছে ঢাকা, কী উদ্যোগ নিচ্ছে সরকার ‘ক্রেজি পিল’ ইয়াবায় বিপর্যস্ত বাংলাদেশ, বাড়ছে আসক্তির ঝুঁকি রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী রাজধানীর সড়কে এআই ক্যামেরার ‘অদৃশ্য চোখ’, কোন অপরাধে কত জরিমানা হোটেল রুম নোংরা ও জরিমানার অভিযোগ, জেমসের দাবি—‘এটা কোনো বিষয়ই না’ আর্জেন্টিনার পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, আরও যারা শাস্তি পেলেন
Skip to content

জয়পুরহাটে দূর্গাপূজা উপলক্ষে  সাংবাদিকদের মতবিনিময় সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য।”

তিনি আরো জানান, দূর্গাপূজার সময় প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় থাকবে। এছাড়া, সিসিটিভি ক্যামেরা, টহল পুলিশ ও ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক নজরদারি চালাবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মাশরেকুল আলম, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, রেজাউল করিম, সুজন কুমার, চম্পক কুমার, সালেহুর রহমান সজিব ও জনি সরকারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক তথ্য তুলে ধরে তারা জনসচেতনতা সৃষ্টি করেন। তাই উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সংবাদকর্মীদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় পুলিশ সুপার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন ও সাংবাদিকদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে জয়পুরহাটে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর দূর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।