সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি:

নিখোঁজের তিন দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তাসনিয়া খাতুন (১০) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাসনিয়া খাতুন উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ কিন্ডারগার্টেন-এর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে বাড়ি থেকে নিখোঁজ হয় তাসনিয়া খাতুন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি পরিবার। পরবর্তীতে প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনা জানাজানি হলে একরামুল পালিয়ে যায়। তবে গ্রামবাসী তার বাড়ির এক নারীকে অবরুদ্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একরামুল ইসলামের স্ত্রীসহ দুই নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. করিম জানান, গ্রামবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়েছে। ঘটনায় আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে।