সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

দেশের যে কোন প্রয়োজনে ভুমিকা রাখতে মহিলা দল প্রস্তুত রয়েছে : আফরোজা আব্বাস

টাঙ্গাইল প্রতিনিধি

জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস বলেছেন, জুলাই বিপ্লব আন্দোলনে মহিলা দলের গুরুত্বপুর্ন অংশগ্রহন ছিল। হাসিনার পতন আন্দোলনে এমন কোন দিন ছিলনা যে মহিলা দলের কর্মীরা মাঠে ছিল না। আগামীতে নির্বাচন বা দেশের যে কোন প্রয়োজনে ভুমিকা রাখতে মহিলা দল প্রস্তুত রয়েছে।

রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে জেলা মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র-জনতা আন্দোলনে  বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী মংগঠনের সাথে রাজপথের আন্দোলনে সক্রিয় ভুমিকা ছিল মহিলা দল।

তিনি আরো বলেন, তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরাও তাকে অভ্যর্থনা জানাতে  প্রস্তুত হচ্ছি। তিনি বলেন কতিপয় রাজনৈতিক দল পিআর এর কথা বলে মাঠে নামছে। এটা তাদের দ্বিচারিতা।

মহিলা দলের সভাপতি নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট রক্সি মেহেদি ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতান বিলকিস লতা প্রমুখ।