সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

মায়ের মামলায় ছেলে কারাগারে, মামলার বিষয়ে মা অজ্ঞাত

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল শহরের সন্তোষ পাতুলি পাড়ার বাসিন্দা ফজলুল করিম ফরিদ (৫৫) বর্তমানে কারাগারে রয়েছেন। গত ৪ আগস্ট তার মা ফজিলাতুন্নেছা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে জমি নিয়ে বিরোধ ও হামলার অভিযোগে মামলা (সিআর নং ১৮১৯/২০২৫) দায়ের করেন।

তবে পরিবারের দাবি, মা মামলার বিষয় জানেন না—অন্য ছেলেরা জমি আত্মসাতের উদ্দেশ্যে প্রতারণা করে তার স্বাক্ষর নিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) আদালত ফরিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।

আসামির স্ত্রী খুরশিদা বেগম ও ছোট ছেলে জানান, এটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা।

মামলার বাদি মা ফজিলাতুন্নেছা বলেন, “জমিজমা নিয়ে আমার ছেলেদের মধ্যে অনেক দিন ধরে ঝামেলা চলছে। আমার অন্য ছেলেরা বলল, ‘মা কোর্টে চলেন, ঝামেলা মিটমাট করতে হবে।’ তারা আমাকে দিয়ে আপোষের কথা বলে স্বাক্ষর নিয়েছে। এখন শুনি আমি আমার ছেলের নামে মামলা করেছি! আমি কোনো মামলা দেইনি।”

পুলিশ জানিয়েছে, পারিবারিক এই জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তদন্ত চলছে।