সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

সাপাহারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানার গণসংযোগ

সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁ-১( সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুন নেতা লায়ন মাসুদ রানা সাপাহার উপজেলার সদরে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেছেন।

শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সাপাহার উপজেলার সদরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তরুন নেতা লাইন মাসুদ রানা দীর্ঘ দিন যাবৎ নওগাঁ -১ (সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনে দলের জন্য কাজ করে চলেছেন। তিনি এই আসনটিতে ব্যাপক গণসংযোগ করে আঁকড়ে ধরে রাখার লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রতিদিন গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।

মনোনয়ন প্রত্যাশি মাসুদ রানা  বলেন, বিএনপি ক্ষমতায় এলে পিছিয়ে পড়া সকল এলাকার   উন্নয়নে সর্বোচ্চ চেষ্টাসহ কাজ করবেন। তিনি গণসংযোগকালে দলের নেতাকর্মীদের বিভ্রান্তিতে না পড়ে যাকে ধানের শীষের প্রার্থী হিসেবে  মনোনয়ন দেওয়া হবে তার জন্যই সবাইকে মাঠে  কাজ করার আহব্বান জানান।