সাম্প্রতিক
জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নুরের, বললেন ‘সুযোগ দিলে ভয়ংকর বিপর্যয়’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার ভারতের রাষ্ট্রপতি ভবনের ডিম–মুরগির-সবজির দাম বাড়তি, বাজারে হাঁসফাঁস ক্রেতার ‘হিট আইল্যান্ডে’ পরিণত হচ্ছে ঢাকা, কী উদ্যোগ নিচ্ছে সরকার ‘ক্রেজি পিল’ ইয়াবায় বিপর্যস্ত বাংলাদেশ, বাড়ছে আসক্তির ঝুঁকি রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী রাজধানীর সড়কে এআই ক্যামেরার ‘অদৃশ্য চোখ’, কোন অপরাধে কত জরিমানা হোটেল রুম নোংরা ও জরিমানার অভিযোগ, জেমসের দাবি—‘এটা কোনো বিষয়ই না’ আর্জেন্টিনার পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, আরও যারা শাস্তি পেলেন
Skip to content

বাসাইলে দানবীর সালাউদ্দিন আলমগীরের ছাতা বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে লাবিব গ্রুপের চেয়ারম্যান দানবীর খ্যাত সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে উপহার হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে বাসাইল পৌরসভা ও বাসাইল সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা প্রায় এক হাজার মানুষের মাঝে এসব ছাতা বিতরণ করা হয়। সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম এসব ছাতা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, ফুলকি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নূরুল ইসলাম, বিএনপি নেতা মফিজ উদ্দিন মেম্বার, আলম মিয়া প্রমুখ। এরআগে উপজেলার কাশিল ইউনিয়ন, ফুলকি, কাউলজানী, কাঞ্চনপুর ও হাবলা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মাঝে উপহার হিসেবে ছাতা বিতরণ করা হয়।