সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

জয়পুরহাটে নিসচা’র নব গঠিত কমিটির অভিষেক

জয়পুরহাট প্রতিনিধি:

নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা’র জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো নূর ই আলম হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ নব গঠিত কমিটির সদস্যদের মাঝে সংগঠনের আইডি কার্ড তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোঃ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আনোরুল হক আনু, জয়পুরহাট বিআরটিএ’র ইন্সপেক্টর রামকৃষ্ণ পোদ্দার, বিসচা’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহবুব হাফিজ, জেলা জামাতের সহকারী সেক্রেটারি  হাসিবুল আলম লিটন, এনসিপি জয়পুরহাট জেলার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু ও রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক।

অনুষ্ঠানের শুরুতেই নিসচা’র সকল সদস্য শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হন।