সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে ৪নং পূর্ব ধইর ইউনিয়নে সমাবেশে

আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে ৪নং পূর্ব ধইর ইউনিয়নে জন সমাবেশ করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কোরবানপুর বাজার সংলগ্ন বালুর মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়নে চেয়ারম্যান শুকলাল দেবনাথের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানা এনসিপি সভাপতি কামরুল হাসান কেনাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা উঃ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তাহমিনা আক্তার, উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন, শেখ আলমগীর হোসেন, মোঃ ইব্রাহীম খলিল, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ সফিকুল ইসলাম, হাবিব বকসী মেম্বার, বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্ব ধইর ইউনিয়নে যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম, মোঃ রিপন মিয়া, মোঃ আনোয়ার হোসেন,

মোঃ এনামুল হকের সঞ্চালনায় জন সমাবেশে বিভিন্ন দল ও শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, কুমিল্লার বৃহত্তর মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রায় সাত লক্ষাধিক জনসংখ্যার অধ্যুষিত এই উপজেলা থেকে ২০১৬ সালে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হয়েছে।

বাঙ্গরা বাজার থানা এলাকায় ২০২২ সালে জনশুমারি তথ্য অনুযায়ী প্রায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জন জনসংখ্যা  রয়েছে। দ্রুত বাঙ্গরা উপজেলা বাস্তবায়নের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নিকট জোর দাবি জানিয়েছেন।

বর্তমানে বাঙ্গরা বাজার থানার প্রশাসনিক এলাকাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে  শ্রীকাইল ইউনিয়ন, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন, আন্দিকোট ইউনিয়ন এবং টনকী ইউনিয়নে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য ইউনিয়নেও উপজেলার দাবিতে সমাবেশ হবে জানানো হয়।