সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

বিশ্ব পর্যটন নিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের পর্যটন উপজেলা কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। কমলগঞ্জে পর্যটনের সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা হয়।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে কমলঞ্জ উপজেলার পর্যটন উন্নয়নে বিভিন্ন সমস্যা ও সমস্যা থেকে বের হয়ে উন্নয়ন করতে কি করতে হবে এসব সম্পর্কে বক্তব্য রাখেন, শিক্ষার্থী অংকিতা কানু, পরিবেশ বিষয়ক সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, মুজিবুর রহমান রঞ্জু, লেখক গবেষক আহমদ সিরাজ, মোনায়েম খান, আহমেদুজ্জামান আলম, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা দুরুদ আলী, রিসোর্ট মালিকদের পক্ষে অরণ্য নিবাস প্রতিনিধি সাইফুল ইসলাম শাওন, লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন প্রমুখ।

আলোচনা সভা শেষে, কমলগঞ্জের পর্যটন নিয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।