সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

পরিচ্ছন্ন নগরী রাখতে ঝাড়ু হাতে নিলেন সিলেটের জেলা প্রশাসক

সিলেট অফিস  :

পরিচ্ছন্ন সিলেট নগরী গড়ার কথা কেবল মুখে নয়,কাজের মাধ্যমে প্রমান করলেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঝাড়ু হাতে নেমে পড়লেন নগর পরিস্কারে। তিনি শুধু নির্দেশনা দেননি, বরং নিজ হাতে ময়লা পরিষ্কার করে সকলকে জানালেন, “এই শহর আমাদের সবার, পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই।”

সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সকালেই সার্কিট হাউসের সামনে থেকে জালালাবাদ পার্ক ও ক্বীন ব্রিজ পর্যন্ত এলাকা পরিচ্ছন্ন করা হয়।

এসময় জেলা প্রশাসক নিজেই ঝাড়ু হাতে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সামাজিক সংগঠন ক্লিন বিডির সদস্যরা।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।

হকারমুক্ত, আবর্জনা মুক্ত, সুন্দর সড়ক আর ব্রিজ আমাদের শহরের গর্ব হবে। শহরের মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে, নিজ জায়গা পরিচ্ছন্ন রাখে, তবে শহরও স্বাভাবিকভাবে পরিচ্ছন্ন থাকবে।”