সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

১৯ মাস পর খুলেছে মধুমিতা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

১৯ মাস বন্ধ থাকার পর অবশেষে গতকাল শুক্রবার খুলছে ঢাকার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতা। কলকাতা থেকে আমদানি করা জিৎ ও মিমি চক্রবর্তী অভিনীত বাংলা সিনেমা ‘বাজি’ দিয়ে পর্দা উঠছে সিনেমা হলটির। মধুমিতা সিনেমার কর্ণধার ইফতেখার উদ্দীন নওশাদ বলেন, শুক্রবার (১৫ই অক্টোবর) ‘বাজি’ সিনেমায় বাজি রেখে আমরা হল খুলেছি। এর আগে চালানোর মতো কোনো বাংলা সিনেমা পাইনি, তাই হল খোলা হয়নি। আসলে হল চালু রাখতে ভালো সিনেমা দরকার। ভালো সিনেমা মুক্তি না পেলে হল চালু রাখা কঠিন হবে। সিনেমা না চলে তাহলে অন্য ধরনের চিন্তা করতে হবে আমাদের। তবে নওশাদের বিশ্বাস, ছবি দেখতে দর্শক আসবেন, মধুমিতা হল ঘুরে দাঁড়াবে।
তিনি বলেন, এদেশে হলিউড সিনেমার পাশাপাশি বলিউডের সিনেমা হলে চালাতে দেয়া উচিত। তা না হলে সিনেমা হল বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। আশা করি সরকার আমাদের দিকে একটু তাকাবে। নওশাদ জানালেন, আগামী ডিসেম্বর নাগাদ নতুন পর্দা, নতুন প্রজেক্টর মেশিন ও ডলবি সাউন্ডে সাজবে মধুমিতা। উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৮ই মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখার ঘোষণার ৭ মাস পর অক্টোবর থেকে হলগুলো খুলে দেয়া হলেও মধুমিতা তখন থেকেই বন্ধ ছিল।