সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দর্শক চাহিদায় দ্বিতীয় সপ্তাহে পদ্মাপুরাণের হল বেড়েছে

অনলাইন ডেস্ক :

রাশিদ পলাশের প্রথম চলচ্চিত্র ‘পদ্মাপূরাণ’ হলমুখী করছে দর্শককে। তাইতো মুক্তির দ্বিতীয় সপ্তাহেও ছবিটি থাকছে স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে। শুধু ঢাকায় নয় চট্টগ্রামেও দ্বিতীয় সপ্তাহে সুগন্ধায় দেখা যাবে ছবিটি। এছাড়া ঢাকার সৈনিক ক্লাবে শুক্রবার (১৫ অক্টোবর) নতুন করে মুক্তি পেয়েছে ‘পদ্মাপূরাণ’। পরিচালক বলেন, ‘মানুষ উৎসবের আমেজে ছবিটি দেখতে আসছে দলবলে এটা আমাদের জন্য আনন্দের। আমরা চেয়েছি মানুষকে ছবিটি দেখাতে। প্রথম সপ্তাহে ভালো সাড়া পেয়েছি। আশা করছি দ্বিতীয় সপ্তাহেও ছবিটি মানুষ দেখবে।’ রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ। ছবিতে পাঁচটি গান আছে, গেয়েছেন চন্দনা মজুমদার, মুহিন, সৌরিন, আরিফ ও অংকন।