সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

চোলাইমদসহ কালীগঞ্জে আটক-১

Oplus_16908288

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে সমীরন রোজারিও নামে চোলাই মদসহ এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। তাকে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারীয়াখোলার নিজ বসতভিটা থেকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিন চুয়ারীয়াখোলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মৃত আব্রাহাম রোজারিও এর পূত্র সমীরন রোজারিও (৪৯) কে ৫ লিটার চোলাইমদ, চোলাই মদ তৈরি পাতিল ও গ্যাসের চুলাসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল ছয় হাজার টাকা।

স্থানীয়রা জানায়, মাদক কারবারী সমীরন দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।

এ সংক্রান্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক)/৩৭ ধারায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং-৩০, তারিখ-২৮/০৯/২০২৫ ইং।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, চোলাই মদ ও সরঞ্জামসহ এক মাদক কারবারীকে আটক করা হয়। আসামীকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।