সাম্প্রতিক
জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নুরের, বললেন ‘সুযোগ দিলে ভয়ংকর বিপর্যয়’ ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর আজ, ভয়াবহ সেই দিনে প্রাণ হারান ২৪ জন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার ভারতের রাষ্ট্রপতি ভবনের ডিম–মুরগির-সবজির দাম বাড়তি, বাজারে হাঁসফাঁস ক্রেতার ‘হিট আইল্যান্ডে’ পরিণত হচ্ছে ঢাকা, কী উদ্যোগ নিচ্ছে সরকার ‘ক্রেজি পিল’ ইয়াবায় বিপর্যস্ত বাংলাদেশ, বাড়ছে আসক্তির ঝুঁকি স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন ড. আবদুল মঈন খান ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে ইতিহাস গড়লেন আফগান বংশোদ্ভূত আয়েশা রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Skip to content

নোয়াখালী বিভাগের দাবীতে সোনাইমুড়ীতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর স্বনামে বিভাগ ও কুমিল্লা নামক বিভাগের সাথে বৃহত্তর নোয়াখালীর নাম সংযুক্তি বাতিলের দাবীতে

নোয়াখালীর সোনাইমুড়ী বাইপাসে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সোনাইমুড়ী উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে বৃহত্তর নোয়াখালীবাসীর প্রাণের দাবী নোয়াখালী বিভাগের দাবীতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ জড়ো হয় বাইপাস চত্ত্বরে। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-নোয়াখালী ফোরলেন সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। ২ ঘন্টাব্যাপী বিক্ষোভে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন, সোনাইমুড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আবদুল কাইয়ুম ভূঁইয়া, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমির ও চাষিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল মনসুর সেলিম, মাসুদের রহমান, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম পাটোয়ারী, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সোহেল উদ্দিন সজিব, কলেজ ছাত্রদলের আহবায়ক জাবেদ হোসেন, সদস্য সচিব নাইমুর রহমান মিরাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার সাবেক সিনিয়র সংগঠক খোরশেদ আলম, জেলা সদস্য সাইফুল ইসলাম রাহাদ, মোস্তাফিজ ভূঁইয়া, মাহবুবুর রহমান মাহি প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।