সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

বাবুগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার রায়হান কাওছার

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বুধবার সন্ধ্যায় পরিদর্শনকালে তারা পূজা মন্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেন।  আর আগে বিভাগীয় কমিশনার রায়হান কাওছার ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। পরিদর্শনেরকালে  বিভাগীয় কমিশনার রায়হান কাওছার পূজায় আগত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন। পরিদর্শনকালে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও ফারুক আহমেদ, বরিশাল সদর ইউএনও , সহকারী কমিশনার,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ,সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীেরা উপস্থিত ছিলেন।