সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

কুড়িগ্রাম চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি:

নদী ভাঙ্গনে আর ঠিকানা বদল করতে চাই না, নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের দুধকুমর নদের তীরে টেপারকুটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটি আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, উপদেষ্টা সাবেক এমপি উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, সদস্য ডাঃ রকিবুল হাসান বাঁধন, সাজেদুল ইসলাম হ্যাভেন,কেদার ইউনিয়নের চেয়ারম্যান আ খ ম রাশেদ, কচাকাটা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন।

জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবির কথা উল্লেখ করে বলেন, চরের মানুষের জীবন মান উন্নয়ন ছাড়া দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। দেশে ৬৪ জেলার মধ্যে ৩২টি জেলায় একশতটি চর রয়েছে সেখানে বাস করে ২কোটি মানুষ।চরের মানুষকে দেখলে মনে হয় ভিন গ্রহের আদম সন্তান।

অতি দ্রুত চর বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে কুড়িগ্রামসহ গোটা দেশের দারিদ্র্য বিমোচনে দাবি জানান।

সমাবেশে চর ও ভাঙ্গন কবলিত এলাকার সহস্রাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।